ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আইভরি কোস্টের জুড়ে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। আবিদজানের কয়েকটি এলাকা রণক্ষেত্রে রূপ নিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
আইভরি কোস্টে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান জ্যাক ফ্রাঙ্কুইন বিবিসিকে বলেন, পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে জাতিসংঘ সংস্থা ইউএসএইচসিআর সহিংসতা থেকে পলায়নপর মানুষের জন্য পশ্চিমাঞ্চলে শিবির গাড়ার পরিকল্পনা বাদ দিয়েছে বলে জানান তিনি।
আইভরি কোস্টের প্রেসিডেন্ট ল্যঁরা বাগবো তার প্রতিপক্ষ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আলাসানে ওয়াত্তারার কাছে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানানোর পর থেকেই দেশটিতে উত্তেজনা কেবল বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১২ঘ.
bdnews24