তিউনিস, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-অবশেষে পদত্যাগ করলেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ঘানুচ্চি। পলাতক প্রেসিডেন্ট জিনে আবিদিনে বেন-আলীর আমলেও প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
গণবিক্ষোভের মুখে ১৪ জানুয়ারি বেন আলী ক্ষমতা ছেড়ে সৌদি আরব পালিয়ে যাওয়ার পর নতুন অন্তবর্তী সরকারেও প্রধানমন্ত্রী দায়িত্বে আসেন ঘানুচ্চি। তখন থেকে তার পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলতে থাকে।
রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে ঘানুচ্চি বলেন, "আমার পদত্যাগে নতুন যুগের জন্য আরো ভালো পরিবেশ সৃষ্টি হবে।"
ঘানুচ্চির পদত্যাগের দাবিতে শুক্রবার থেকে শুরু হওয়া সর্বশেষ বিক্ষোভে সহিংসতায় তিন জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৪৭ ঘ.
bdnews24