২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভে উত্তাল ইয়েমেন

প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইয়েমেন। শুক্রবারের বিক্ষোভে কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থিদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

দুবাই, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইয়েমেন। শুক্রবারের বিক্ষোভে কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থিদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন। 'ক্ষোভের শুক্রবার' নাম দিয়ে এদিন সরকার পতনের আন্দোলনে নামে জনতা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এডেন শহরে এক বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছে। পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করার সময় আহত হয় ৪ জন। এডেনের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তারা প্রেসিডেন্ট সালেহ এর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে স্লোগান দেয়। আল জাজিরা টেলিভিশন এডেনে বিক্ষোভকারীদের ওপর গুলিতে তিনজন নিহত হওয়ার কথা জানায়। তবে নিরাপত্তা বাহিনী না সরকার সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে তা প্রথমিকভাবে জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, শহরের খোর মাকসার জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ওদিকে, রাজধানী সানার ২শ কিলোমিটার দক্ষিণে তাইজ শহরের হুরিয়া (স্বাধীনতা) স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের ওপর হাতে বানানো গ্রেনেড হামলায় নিহত হয় একজন। আহত হয় ৭ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বিক্ষোভস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাড়ির জানালা দিয়ে স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের মাঝে হাতে বানানো গ্রেনেড ছোড়া হয়। তাইজ শহরের বিক্ষোভে অংশ নেয় অন্তত ১০ হাজার মানুষ। রাষ্ট্রীয় টেলিভিশনে এ সংখ্যা ১০ লাখ উল্লেখ করা হয়েছে। তিউনিসিয়া ও মিশরের সফল গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে ইয়েমেনেও প্রেসিডেন্ট আলী আব্দুল সালেহ'র পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫৯ ঘ.