২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে পদযাত্রা, সংঘর্ষ

ইয়েমেনের রাজধানী সানায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা রোববার প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে পদযাত্রা করার চেষ্টা চালিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। এতে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

সানা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইয়েমেনের রাজধানী সানায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা রোববার প্রেসিডেন্ট প্রাসাদ অভিমুখে পদযাত্রা করার চেষ্টা চালিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। এতে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। প্রত্যদর্শীরা জানিয়েছে, পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। ১ হাজার মানুষের বিক্ষোভে সমবেতরা সরকার পতনের দাবিতে স্লোগান দেয়। এদেরই একাংশ পরবর্তীতে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে পদযাত্রা করার চেষ্টা নেয়। 'মিশরের বিপ্লবের পর ইয়েমেনে বিপ