২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডে হালকা বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে ৫ আরোহীর সবাই নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

জুরিখ, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে ৫ আরোহীর সবাই নিহত হয়েছে। বরফে আচ্ছাদিত পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয় বলে শুক্রবার পুলিশ জানায়। পুলিশের এক মুখপাত্র সুইস টেলিভিশনকে বলেন, জেনেভা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ওই হালকা বিমানটি কেন বিধ্বস্ত হলো তা এখনো স্পষ্ট নয়। পুলিশ জানায়, হেলিকপ্টারে করে উদ্ধার কার্যক্রম পরিচালনাকালে সেনা সদস্যরা দেখতে পান, বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার উঁচুতে বিধ্বস্ত হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলেও পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৮ ঘ.