রিও ডি জেনেরিও, ফ্রেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলে দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল ও তার দু'বছর পর অলিম্পিক গেমসকে সামনে রেখে পুলিশ বাহিনীর ভেতরে দুর্নীতি কমাতে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা মাদক ব্যবসা ও দুর্নীতির সাথে জড়িত বলে জানা গেছে।
রিও ডি জেনেরিও পুলিশ বাহিনী নিজেদের দুর্নীতি ও দুর্ধর্ষ অপরাধ, বিশেষ করে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয় ধামাচাপা দেয়ার ব্যাপারে সিদ্ধহস্ত বলে অভিযোগ রয়েছে।
রিও স্টেটের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী হোসে বেলত্রামে সাংবাদিকদের বলেন, "পৃথিবীর কোনো দেশের পুলিশ বাহিনীই পুরোপুরি দুর্নীতিমুক্ত নয়।"
শতাধিক পুলিশ কর্মকর্তা শুক্রবার রাতে 'গিলোটিন' নামের এ অভিযানে অংশ নেয়। এতে ২৭ জন পুলিশ কর্মকর্তাসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।
২০০৯ সালে এ ধরনের অপরাধ দমনে তদন্ত শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৫৩ ঘ.
bdnews24