গৌহাটি, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের (ডব্লিউডব্লিউএফ) অপহৃত ছয় স্বেচ্ছাসেবীর মধ্যে তিন জন মুক্তি পেয়েছেন।
মুক্তিপ্রাপ্ত তিনজনই নারী। তারা হলেন পল্লবী, তারাবি ও শাবানা।
গত ৬ ফেব্র"য়ারি আসামের মানস ন্যাশনাল পার্ক থেকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা ছয় স্বেচ্ছাসেবীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এই তিন নারী ছাড়া বাকি তিনজনও ভারতের নাগরিক বলে ডব্লিউডব্লিউএফ জানিয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনরত বোড়ো জঙ্গিরা এই অপহরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বিশেষ করে বাঘ, শূকর ও বৈচিত্রময় পাখীর জন্য মানস ন্যাশনাল পার্কের সুখ্যাতি রয়েছে। এই অভয়ারণ্যের অবস্থান ভুটান সীমান্তে। গৌহাটি থেকে এর দুরত্ব ২০০ কিলোমিটার।
এই অপহরণ ঘটনার পর থেকেই ডব্লিউডব্লিউএফ-ইন্ডিয়া, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়া, আরণ্যক, অশোকা ট্রাস্ট ফর রিসার্চ ইন ইকোলোজি অ্যান্ড দি এনভায়রনমেন্টাল (এটিআরইই), ডলফিন ফাউন্ডেশন, ইকোসিস্টেম-ইন্ডিয়ার মতো বিভিন্ন বেসরকারি বৈজ্ঞানিক ও সংরক্ষণ সংস্থা অপহৃতদের মুক্তির দাবি জানিয়ে আসছে।
সংস্থাগুলোর এক যৌথ বিবৃতিতে বলা হয়, "অপহৃতরা আমাদের দেশেরই সন্তান। তারা সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। সমাজের জন্যই বন্যপ্রাণী ও বন সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে সহযোগিতার জন্য সবার কাছে আহ্বান জানাই।"
একই সঙ্গে অপহৃত স্বেচ্ছাসেবীদের অনতিবিলম্বে মুক্তি দেওয়া হবে বলেও ওই বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
এতে বলা হয়, "বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) আশা করছে অপহরণকারীদের সুমতি হবে এবং অপহৃতদের অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/কেএমএস/১৮৫০ ঘ.
bdnews24