২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনা চায় এনএলডি

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনা চায় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ইয়াঙ্গুন, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনা চায় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। দলের বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞাকে গণতন্ত্র, মানবাধিকার এবং উন্নত অর্থনৈতিক পরিবেশের স্বার্থে কখন, কিভাবে এবং কি পরিস্থিতিতে পরিবর্তন-পরিবর্ধন করা যায় তা নিয়ে সমঝোতায় পৌঁছতে এনএলডি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায়। এনএলডি'র ভাইস চেয়ারম্যান টিন ও এর আগে সোমবার মিয়ানমারের ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল রাখার সুপারিশ করার পর এ বিবৃতি দিলো দলটি। এই নিষেধাজ্ঞার প্রভাব বৃহত্তর জনগোষ্ঠী নয় বরং সেনা শাসকদের ওপরই পড়ছে-- এ যুক্তিতে এনএলডি নিষেধাজ্ঞা বহাল রাখার সুপারিশ করে। ১৩ নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়া সু চি সেনাশাসনের বিরুদ্ধে কয়েকদশকের লড়াইয়ে পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল রাখাকেই সমর্থন করে এসেছেন। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন এবং গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া শুরুর জন্য জান্তা সরকারকে চাপের মুখে রাখাই এ নিষেধাজ্ঞার উদ্দেশ্য। কিন্তু বহু বিশেষজ্ঞই বলে আসছেন, এ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। সু চি নিজেও মুক্তি পাওয়ার পরপরই প্রাথমিক বিবৃতিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করার ইঙ্গিত দিয়েছিলেন। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, পশ্চিমা নিষেধাজ্ঞা জান্তা সরকারকে সংস্কার পদক্ষেপ নিতে বাধ্য করতে ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৯ ঘ.