ওয়াশিংটন, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আসা ভবিষ্যৎ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
রোববার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, প্রেসিডেন্ট মোবারকের বিরুদ্ধে সবচেয়ে সংগঠিত বিরোধী দল 'মুসলিম ব্রাদারহুড' হলেও দলটির বড় ধরনের জনসমর্থন নেই।
তিনি বলেন, "তাই আমাদের এটা ভাবা গুরুত্বপূর্ণ নয় যে, আমাদের সামনে কেবল দুটি বিকল্প আছে-হয় মুসলিম ব্রাদারহুড নয়তো নিপীড়িত জনগণ।
"মিশরে আমি একটি প্রতিনিধিত্বশীল সরকার চাই এবং আমি মনেকরি দেশটিতে নিয়মমাফিক পরিবর্তন হলে সেখানে এমন একটি সরকার আসবে যাদের সঙ্গে আমরা অংশীদারিত্বের ভিত্তিতে একযোগে কাজ করতে পারবো।", বলেন তিনি।
ওবামা বলেন, কেবল মোবারকই জানেন তিনি শিগগির ক্ষমতা ছাড়বেন কিনা।
১৯৮১ সালে মিশরের প্রেসিডেন্ট হন মোবারক।
প্রেসিডেন্ট ওবামা বলেন, "কিন্তু আমরা একটি বিষয় জানি, মিশর আবার আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারে না। মিশরবাসী স্বাধীনতা চায়, তারা চায় নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন, তারা চায় একটি প্রতিনিধিত্বশীল ও দায়িত্বশীল সরকার। তাই আমরা বলেছি, দ্রুত পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে।"
গত ২৫ জানুয়ারি থেকে মোবারকের পদত্যাগের দাবিতে মিশরে বিক্ষোভ চলছে। প্রথমদিকে মোবারকের পদত্যাগের জন্য যুক্তরাষ্ট্র চাপ দিলেও স
bdnews24