২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইয়েমেন

ইয়েমেনে সরকার পতনের দাবিতে বৃহস্পতিবার দুর্বার আন্দোলন শুরু হয়েছে। রাজধানী সানায় বিক্ষোভ করছে ২০ হাজারের বেশি মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 02:27 PM

সানা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনে সরকার পতনের দাবিতে বৃহস্পতিবার দুর্বার আন্দোলন শুরু হয়েছে। রাজধানী সানায় বিক্ষোভ করছে ২০ হাজারের বেশি মানুষ। মধ্যপ্রাচ্যে ক্রমশ ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে প্রায় দুই সপ্তাহের বিক্ষোভের মুখে বুধবার পরবর্তী মেয়াদে প্রেসিডেন্ট না হওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। তিনি বলেন, ২০১৩ সালে প্রেসিডেন্সির মেয়াদ শেষে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। এমনকি ছেলেকেও ক্ষমতায় না বসানোর কথা বলেন তিনি। কিন্তু ২০১৩ সালে নয় এখনই সরকার পরিবর্তনের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। এ দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই সানায় জড়ো হতে থাকে তারা। তিউনিসিয়ায় গণবিক্ষোভে প্রেসিডেন্টের পতন এবং মিশরে গণবিক্ষোভে প্রেসিডেন্ট হোসনি মোবারকের গদির টালমাটাল পরিস্থিতি দেখে অনুপ্রাণিত হয়ে 'দুর্বার আন্দোলনের দিন' ঘোষণা দিয়ে এদিন রাজধানীতে জড়ো হয় বিক্ষোভকারীরা। ওয়ায়েল মনসুর নামে বিক্ষোভের এক আয়োজক বলেন, সালেহ'র ঘোষণায় সন্তুষ্ট নয় ইয়েমেনবাসী। তিনি বলেন, "বিক্ষোভকারীদের কথামতো প্রেসিডেন্ট সালেহকে আরো ছাড় দিতে হবে। আর সেজন্য তার ওপর চাপ বাড়বে আজকের বিক্ষোভে।" বুধবার পার্লামেন্টের জরুরি অধিবেশনে সালেহ বলেন, "আমি দেশের স্বার্থে এ ছাড় দিচ্ছি। দেশের স্বার্থ ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে।" তিনি বলেন, "মেয়াদ আর বাড়ানো নয়, কোনো উত্তরাধিকার নয়, আবার প্রেসিডেন্ট পদে দাঁড়ানো নয়।" ১৯৭৮ সালে উত্তর ইয়েমেনে ক্ষমতায় আসীন হন প্রেসিডেন্ট সালেহ। ১৯৯০ সালে দক্ষিণ ইয়েমেনের সঙ্গে একীভূত হওয়ার পর সালেহ নতুন রিপাবলিকের প্রেসিডেন্ট হন। স