২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সাবেক টেলিকম মন্ত্রী রাজা গ্রেপ্তার

ভারতে টেলিযোগাযোগ খাতে দুর্নীতির অভিযোগে সাবেক টেলিকমমন্ত্রী আন্ডিমুথু রাজাকে বুধবার গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে টেলিযোগাযোগ খাতে দুর্নীতির অভিযোগে সাবেক টেলিকমমন্ত্রী আন্ডিমুথু রাজাকে বুধবার গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাজার বিরুদ্ধে অভিযোগ, তিনি বাজার দামের চেয়ে কম দামে তার ঘনিষ্ঠ কয়েকটি টেলিকম কোম্পানির কাছে বোমাইল ফোন লাইসেন্স বিক্রি করেন। এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারিয়েছে। ভারতে কয়েকদশকের মধ্যে এ দুর্নীতি কেলেঙ্কারিই সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। এ কেলেঙ্কারিতে কয়েকবার জেরার মুখে পড়ার পর শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন রাজা। সিবিআই এর মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, মোবাইল ফোন লাইসেন্স বন্টনে অনিয়মের জন্য রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বিশেষ আদালতে হাজির করা হবে। রাজা ক্ষমতাসীন কংগ্রেস জোট সরকারের শরিক দল দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে)'র সাবেক টেলিকমমন্ত্রী। তিনি গ্রেপ্তার হওয়ায় ডিএমকে-কংগ্রেস সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। যদিও কংগ্রেস ইতোমধ্যেই বলেছে, এই গ্রেপ্তারে ডিএমকের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না। কারণ, দুর্নীতির উপযুক্ত তদন্ত হওয়ার কথা গোড়া থেকেই বলে আসছে কংগ্রেস। আইন তার নিজের পথে চলবে। কংগ্রেসের এখানে কিছু করার নেই। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে বেকায়দায় ফেলার সুযোগ ছাড়বে না বিরোধীরা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)'র অভিযোগ, সরকার অনেকদিন থেকেই কোনো অনিয়ম হয়নি বলে দাবি করে আসছে। এখন রাজা গ্রেপ্তার হলেন। কিন্তু প্রধানমন্ত্রী এতাদিন সব জেনেও চুপ ছিলেন কেনো তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। রাজার কেলেঙ্কারির পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে নভেম্বর থেকে সংসদ অচল করে রেখেছে বিজেপি। এখন রাজা গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সংসদের আগামী অধিবেশন আরো বেশি বিঘে