কায়রো, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিশরের বিরোধীদলীয় জোট বুধবার আরো মোবারক বিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে।
প্রেসিডেন্ট হোসনি মোবারক পদত্যাগ করলেই কেবল ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছে তারা।
বিরোধীদলীয় জোটের বিবৃতি পড়ে শুনিয়ে মুখপাত্র মুস্তফা নাগার বলেন, "মোবারক পদত্যাগ করলেই কেবল বিরোধী পক্ষ ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।"
সুলাইমানকে বিরোধীদলগুলোর সঙ্গে আলোচনা শুরুর দায়িত্ব দিয়েছেন মোবারক।
কিন্তু বিরোধীদলীয় জোট বলেছে, "আমরা জনগণকে তাহরির চত্বরে বিক্ষোভ চালিয়ে যাওয়া এবং 'প্রস্থানের শুক্রবার' এর বিশাল পদযাত্রায় যোগদানের আহ্বান জানাচ্ছি।"
বিরোধীদলীয় এ জোটে আছে মোহাম্মদ এল বারাদির ন্যাশনাল এসোসিয়েশন ফর চেঞ্জ, মুসলিম ব্রাদারহুড এবং অন্যান্য দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৬ ঘ.
bdnews24