২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরের বিদ্রোহী নেতা ইব্রাহিম নিহত: সুদান

পশ্চিম দারফুরের প্রভাবশালী বিদ্রোহী গ্রুপ ‘জাস্টিস অ্যান্ড ইকুয়েলিটি মুভমেন্ট’ এর প্রধানকে হত্যার দাবি করেছে সুদানের সশস্ত্র বাহিনী। রোববার তারা এ দাবি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

খার্তুম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম দারফুরের প্রভাবশালী বিদ্রোহী গ্রুপ ‘জাস্টিস অ্যান্ড ইকুয়েলিটি মুভমেন্ট’ এর প্রধানকে হত্যার দাবি করেছে সুদানের সশস্ত্র বাহিনী। রোববার তারা এ দাবি করে। সুদানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আল-সাবারমি খালিদ রাষ্ট্রীয় টেলিভিশন বলেন, “সশস্ত্রবাহিনী খলিল ইব্রাহিম বাহিনীর সঙ্গে সম্মুখ লড়াইয়ে ইব্রাহিমকে হত্যা করেছে।” তবে সুদানের দারফুর ও অন্য সহিংস অঞ্চলগুলোতে প্রবেশে কড়াকড়ি থাকায় খলিল ইব্রাহিম হত্যার বিষয়টি নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি। সশস্ত্রবাহিনীর ওই মুখপাত্র আরো জানান, খলিল ইব্রাহিম তার বাহিনী নিয়ে সদ্য স্বাধীন হওয়া দক্ষিণ সুদানে প্রবেশের চেষ্টা করছিল। ২০০৫ সালের শান্তিচুক্তি অনুসারে চলতি বছর জুলাইয়ে দুই সুদান ভাগ হয়ে যায়। তবে ইব্রাহিম খলিলের মৃত্যুর বিষয়ে জাস্টিস অ্যান্ড মুভমেন্ট থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুদান সরকার অনারব আদিবাসীদের প্রতি নজর দেয় না অভিযোগে ২০০৩ সালে দারফুরে বিদ্রোহ শুরু হয়। দারফুর সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষ মারা গেছে বলে জাতিসংঘ জানালেও সুদান সরকার এ সংখ্যা ১০ হাজার বলে জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩২ঘ.