২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খ্রিস্টের জন্ম নিয়ে বাণিজ্য বন্ধের আহ্বান পোপের

যীশু খ্রিষ্টের জন্মদিনকে ঘিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও বাণিজ্যকরণ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ভ্যাটিকাস সিটি, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যীশু খ্রিষ্টের জন্মদিনকে ঘিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও বাণিজ্যকরণ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। সেইসঙ্গে যীশু খ্রিস্টের জন্মের সত্যিকার মর্মার্থ অনুধাবনে বিশ্বের ১৩০ কোটি ক্যাথলিককে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শনিবার পবিত্র বড় দিনের উৎসব শুরুর প্রাক্কালে সেন্ট পিটার’স ব্যাসিলিকার মঞ্চে পোপ একইসঙ্গে সেইসব মানুষকে স্মরণ করেছেন যারা অভাব অনটনে রয়েছেন এবং পরিবার থেকে দূরে আছেন। ৮৪ বছর বয়সী বেনেডিক্টের পোপ হিসেবে এটা ১৭ তম বড়দিনের উৎসব। এ সময় পোপের গায়ে ছিল উজ্জ্বল সোনালি ও সাদার মিশেলে তৈরি ঐতিহ্যবাহী পোশাক। তিনি তার অনুসারীদের সহিংসতায় ভরে যাওয়া এ বিশ্বের ক্ষমতাহীন শিশু যীশুর প্রতীকের মধ্যে শান্তি খোঁজার আহ্বান জানান। বড় দিনের ভাষণে পোপ বলেন, “আজ বড়দিনের উৎসব ঘিরে বাণিজ্যিকীরণে প্রকট আলো মহান যীশুর নম্রতার রহস্য ঢেকে ফেলেছে। যা আমাদের বিনম্রতা ও সরলতার আহ্বান জানিয়েছিলো।” এ সময় সেন্ট পিটারস ব্যাসিলিকায় প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলো এবং বিশ্বরজুড়ে লাখ লাখ মানুষ টেলিভিশনে তা দেখেছে। পোপ আরো বলেন, “এই চাকচিক্য থেকে বের হয়ে আসার জন্য ঈশ্বরের কৃপা প্রার্থণা করি এবং বেথেলহামের আস্তাবলের সেই শিশুটির কথা স্মরণ করি। তাহলেই আমরা সত্যিকারের আনন্দ এবং আলো খুঁজে পাবো।” নম্রতা শেখার জন্য দারিদ্রের মধ্যে আস্তাবলে জন্ম নেয়া ক্ষমতাহীন সেই শিশু যীশুর কথা সবাইকে মনে রাখার আহ্বানও জানান তিনি। বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মপ্রাণ মানুষ যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র বলে মনে করেন। বেথেলহামের এক আস্তাবলে কুমারি মাতা মেরির গর্ভে জন্ম যীশুর। বিশ্বে খ্রিস্টের কোটি কোটি অনুসারী তার জন্মদিনকে ঘটা করে পালন করে এবং এ উৎসব বড়দিনের উৎসব নামে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১৩ঘ.