মস্কো, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
রাশিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে নির্বাচনী ফল নিয়ে গণআন্দোলনের পরদিন মেদভেদেভ তার ফেসবুকের বার্তায় একথা জানিয়েছেন।
০৪ ডিসেম্বর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী ভাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি সামান্য ব্যবধানে জয়লাভ করে।
শনিবার মস্কোসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী পুতিনের দলের পক্ষে ভোট ডাকাতির অভিযোগ তুলে তার শাসনাবসান এবং নতুন করে পার্লামেন্ট নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে।
এর জবাবে প্রেসিডেন্ট মেদভেদেভ তার ফেসবুক বার্তায় লিখেছেন, “আমি মিছিলের কোন স্লোগান বা বক্তব্যের সঙ্গে একমত নই। তারপরও আমি সব নির্বাচনী কেন্দ্রের তথ্য খতিয়ে দেখা এবং নির্বাচনে কোনো অনিয়ম হয়েছে কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২০ঘ.
bdnews24