২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমায় দু’দিনে নিহত ৭৮

আফগানিস্তানে আশুরার দিনে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫৯ জন নিহত হওয়ার পরদিনই বুধবার হেলমান্দে রাস্তার ধারে পেতে রাখা মাইন বিস্ফোরণে আরো ১৯ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

কাবুল, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে আশুরার দিনে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫৯ জন নিহত হওয়ার পরদিনই বুধবার হেলমান্দে রাস্তার ধারে পেতে রাখা মাইন বিস্ফোরণে আরো ১৯ জন নিহত হয়েছে। হেলমান্দের সাঙ্গিন এলাকায় মাইন বিস্ফোরণে একটি যান বিধ্বস্ত হয়ে নারী ও শিশুসহ ১৯ জন নিহত এবং ৫ জন আহত হয়। হতাহতদের সবাই সাধারণ নাগরিক। হেলমান্দ প্রদেশের মুখপাত্র দাউদ আহমাদি একথা জানিয়েছেন। এর আগে মঙ্গলবার দুটি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়ায়। আহত হয় ১শ’রও বেশি মানুষ। কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়। একই সময়ে উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফের শিয়া মসজিদে আরেকটি বোমা হামলায় নিহত হয় ৪ জন। এ নিয়ে দু’দিনে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। একের পর এক সহিংসতার এ ঘটনা আফগান সরকারের ভগ্নদশারই আলামত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৩ঘ.