জেনেভা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইয়েমেনে সাধারণ মানুষ হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
একইসঙ্গে দেশটিতে সাহায্য সরবরাহ এবং জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাইয়ের মুখপাত্র এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা সাধারণ মানুষের ওপর চলমান হামলার নিন্দা জানাই। বিশেষ করে তিজ শহরে। সেখানে গত বৃহস্পতিবার থেকে (১ ডিসেম্বর) গোলাগুলিতে ২ শিশুসহ ২২ জন নিহত হয়েছে।”
তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক ঘটনাগুলো তদন্ত করে দেখার প্রতিশ্র“তি দেওয়া সত্ত্বেও সরকারি বাহিনীর পক্ষ থেকে যে অসম শক্তি প্রয়োগ করা হচ্ছে তা খুবই হতাশাজনক।
‘আমরা সব পক্ষকেই সহিংসতা বন্ধ করার আহ্বান জানাচ্ছি’, বলেন তিনি।
ইয়েমেনের বিদায়ী প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ’র অনুগত বাহিনী সোমবার তিজ শহরের বিক্ষোভ-মিছিলে গুলি করে এক নারীকে হত্যা করেছে।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় শহর থেকে ট্যাংক প্রত্রাহার করার পরও এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মী ও প্রত্যক্ষদর্শীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৬ঘ.
bdnews24