২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় নির্বাচনে পুতিনের দলের জনপ্রিয়তায় ধস

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় অনেকটাই ধসের মুখে পড়েছে প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ভ­াদিভোস্টক, রাশিয়া, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় অনেকটাই ধসের মুখে পড়েছে প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি। ৯৬ শতাংশ ভোট গণনার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছে, ইউনাইটেড রাশিয়া পার্টি ৫০ শতাংশেরও কম ভোট পেয়েছে। এ হার ২০০৭ সালের তুলনায় ৬৪ শতাংশ কম। এতে করে দলটি বর্তমানে পার্লামেন্টে থাকা ৩১৫ আসনের চেয়েও কম আসন লাভ করেছে। এতে করে পুতিন ১৯৯৯ সালে রাশিয়ার ক্ষমতায় আসার পর নির্বাচনে এই প্রথম অত্যন্ত শোচনীয় পরিস্থিতিতে পড়লেন। তারপরও বিরোধীরা নির্বাচনে অনিয়ম এবং জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছে। নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছে তারা। রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে রোববার ভোট দিয়েছে ভোটাররা। দুমার ৪৫০ আসনের জন্য এ ভোটের মধ্য দিয়ে প্রতিনিধিদের আগামী ৫ বছরের জন্য নির্বাচিত করা হচ্ছে। নিম্নকক্ষ দুমার এ প্রতিনিধি নির্বাচন পুতিনের জন্য পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর তিনমাস আগে এ নির্বাচন পুতিনের জনপ্রিয়তারই গণভোট। পুতিন এর আগে ২০০০ এবং ২০০৮ সালে দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার ইউনাইটেড রাশিয়া পার্টি এক দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখলেও পুতিনের লৌহমানবীয় ধাঁচের শাসনধারা, সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক দুর্নীতি এবং ধনী-গরিব বৈষম্যের কারণে জনগণ অসন্তুষ্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০১ঘ.