ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেশিরভাগ মার্কিন নাগরিকই পাকিস্তানকে বন্ধুরাষ্ট্র বলে মনে করে না। স¤প্রতি প্রকাশিত এক জরিপে এ তথ্যই উঠে এসেছে।
ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার একদিন পর ২৭ নভেম্বর টেলিফোনে যুক্তরাষ্ট্রের ১১৭৬ জন তালিকাভুক্ত ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপের ফলাফল তৈরি করা হয়। সোমবার জরিপের ফলাফল প্রকাশ করা হয় বলে দ্য ডন জানায়।
জরিপে প্রশ্ন রাখা হয়, পাকিস্তানকে কি আপনি যুক্তরাষ্ট্রের বন্ধু অথবা শত্র“ মনে করেন?
এর জবাবে, জরিপে অংশগ্রহণকারী মার্কিনির ৫৫ শতাংশই পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের শত্র“ মনে করেন বলে মত প্রকাশ করেছে। বিপরীতে মাত্র ৭ ভাগ মার্কিনি পাকিস্তানকে বন্ধুরাষ্ট্র বলে মনে করার কথা জানিয়েছে।
২৬ ভাগ মার্কিনি পাকিস্তানকে বন্ধু বা শত্র“ কিছুই মনে করে না আর বাকি ১২ শতাংশ কোনো মতামত দেয় নি।
‘পোল পজিশন’ নামে যুক্তরাষ্ট্রের একটি নির্বাচনী জরিপ সংস্থা এই জরিপ পরিচালনা করে। তারা জানায়, বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক উত্থান-পতনের মধ্যদিয়ে গেছে।
জরিপকারী সংস্থাটি আরো জানিয়েছে, মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় সাধারণ জনগণসহ সামরিক বাহিনীর সদস্য হতাহতের ঘটনায় পাকিস্তানও ক্ষুব্ধ।
কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, ড্রোন হামলা সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি কার্যকর পদ্ধতি।
নিকট অতীতে দেখা গেছে, পাকিস্তান মার্কিন রক্ষণশীল রিপাবলিকানদের কাছে বেশি গ্রহণযোগ্য বা প্রিয় ছিল। এ ক্ষেত্রে ডেমোক্রেটরা পাকিস্তানকে গ্রহণযোগ্য মনে করতো না। কিন্তু রোববারের ওই জরিপে দেখা গেছে, ডেমোক্রেট ও স্বাধীন মত প্রকাশকারীদের থেকে পাকিস্তানকে শত্র“ হিসেবে দেখার ব্যাপারে রিপাবলিকানরাই এগিয়ে।
জরিপ অনুযায়ী, রিপাবলিকানদের মধ্যে ৭০ ভাগই পাকিস্তানকে শত্র“ বলে মনে করে। মাত্র ৬ শতাংশ রিপাবলিকান পাকিস্তানকে মিত্র বলে মনে করে। ১২ শতাংশ কিছুই মনে করে না এবং বাকি ১২ শতাংশ মতামত দেওয়া থেকে বিরত থাকে।
বিপরীতে ৪৭ শতাংশ ডেমক্রেট পাকিস্তানকে শত্র“ বলে মনে করে। ১১ শতাংশ মনে করে মিত্র, ৩০ শতাংশ কিছুই মনে করে না আর বাকি ১২ শতাংশ মতামত দেওয়া থেকে বিরত থাকে।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ মিত্র বলে মনে করা হয়। চলতি বছরের মে মাসে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে আত্মগোপন করে থাকা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডোরা। বিন লাদেনের পাকিস্তানে আত্মগোপন করে থাকার বিষয়টি নিয়ে বেশ কয়েকজন মার্কিন নেতা উষ্মা প্রকাশ করেন।
ওই শহরেই বিন লাদেন বেশ কয়েক বছর ধরে সুরক্ষিত একটি বাড়িতে অবস্থান করছিলেন।
কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ দাবি করেছে, বিন লাদেনের এই অবস্থানের কথা তাদের অজ্ঞাত ছিল।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলায় ধ্বংস হয়ে যায়। এতে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ মারা যায়।
যুক্তরাষ্ট্র ওই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে বিন লাদেনকে সন্দেহ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ ঘ.
bdnews24