২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনের সন্ধানে মঙ্গলে নাসার ‘কিউরিওসিটি’

জীবনের অস্তিত্ব সন্ধানে মঙ্গল গ্রহে যাত্রা করেছে নাসার নতুন মানুষবিহীন মহাকাশযান। নাম ‘কিউরিওসিটি’ বা ‘কৌতুহল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ক্যাপ কানেভেরাল, ফ্লোরিডা (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জীবনের অস্তিত্ব সন্ধানে মঙ্গল গ্রহে যাত্রা করেছে নাসার নতুন মানুষবিহীন মহাকাশযান। নাম ‘কিউরিওসিটি’ বা ‘কৌতুহল’। রকেট অ্যাটলাস ফাইভ এ করে উড়ে গেছে গাড়ি আকৃতির ছয় চাকা বিশিষ্ট এ মহাকাশযান। ক্যাপ কানেভেরালে মার্কিন মহাকাশ সংস্থা নাসার নভোযান উড্ডয়ন কেন্দ্র থেকে গত শনিবার স্থানীয় সময় ১০ টা ২ মিনিটে কিউরিওসিটিকে নিয়ে উড়ে গেছে রকেট অ্যাটলাস ফাইভ। গন্তব্যে পৌঁছাতে সময় লেগে যাবে প্রায় নয় মাস। এ সময়ের মধ্যে ৩ হাজার ৫৪০ লাখ মাইল পথ পাড়ি দেবে মহাকাশযানটি। মঙ্গল গ্রহ নিয়ে গবেষণার জন্য এ মহাকাশযানে আছে বিজ্ঞানাগার এবং রোবট। উৎক্ষেপণের পর ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি’র প্রধান বিজ্ঞানী জন গ্রটজিঙ্গার সাংবাদিকদের বলেন, “আমি মনে করি, মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব সন্ধানে নাসার সার্বিক লক্ষ্য পূরণে এ মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কিউরিওসিটি ২০১২ সালের ৬ আগস্ট মঙ্গলের মাটি স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। এরপর সেখানে দুই বছর ধরে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের কাজ চলবে। মঙ্গলে প্রাণের অস্তিত্ব থাকার কোন পরিবেশ আছে কি নেই তা নির্ধারণ করাই এ অভিযানের উদ্দেশ্য। ১৯৭০-এর দশকে ভাইকিং পাঠানোর পর এটিই মঙ্গলে প্রথম এ্যস্ট্রোবায়োলজি মিশন। সংগৃহীত মাটি ও পাথরের নমুনা খুঁজে এগুলোর উপাদান নির্ধারণের জন্য নভোযানটিতে রসায়ন ল্যাবসহ ১৭ টি ক্যামেরা ও ১০ টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৭ঘ.