ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিতে যোগ দিয়েছেন।
কুরেশি পিটিআই-এ যোগ দেওয়ায় ২০১৩ সালে অনুষ্ঠিতব্য দেশটির সাধারণ নির্বাচনে দলটির ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
স¤প্রতি পাকিস্তানের ক্ষমতাসীন পিপলস পার্টি (পিপিপি) ত্যাগ করেন কুরেশি। চলতি বছরের ফেব্র“য়ারিতে তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রিত্ব হারান বলে এনডিটিভি জানায়।
পিটিআই-এ যোগ দেওয়া প্রসঙ্গে সিন্ধ প্রদেশের ঘোটকিতে প্রায় ৩০ হাজার কর্মী-সমর্থকের এক সমাবেশে কুরেশি জানান, দেশের বৃহত্তর পরিবর্তনের লক্ষ্যে তিনি ইমরান খানের নেতৃত্বাধীন আন্দোলনে অংশীদার হবেন।
কুরেশি তার ভাষণে বলেন, “ইমরান খান সাহেব, আজ থেকে শাহ মাহমুদ আপনার দলের একটি অংশ”। তার এ ঘোষণায় সমবেত জনতা উল্লাস প্রকাশ করে।
এ সময় তিনি পাকিস্তানের ক্ষমতাসীন দলের চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে প্রাচীন মিশরের ফারাওদের সাথে তুলনা করেন। তিনি পিপিপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আন্দোলন চালানোরও ঘোষণা দেন।
চলতি মাসের শুরুর দিকে কুরেশি পিপিপি ও পাকিস্তান পার্লামেন্টের সদস্যপদ থেকে পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৭ ঘ.
bdnews24