২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের হুঁশিয়ারি

মিশরে সোমবারের পার্লামেন্ট নির্বাচনে কাউকে বাধা বিঘœ ঘটাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

কায়রো, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে সোমবারের পার্লামেন্ট নির্বাচনে কাউকে বাধা বিঘœ ঘটাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়ি। রোববার আবারো সামরিক শাসকদের ক্ষমতা হস্তান্তরের দাবিতে শুরু হওয়া বিক্ষোভে নির্বাচন নিয়ে সংশয় দেখা দেওয়ায় তানতাওয়ি এ হুঁশিয়ারি দিলেন। তাহরির স্কয়ারে সমবেত হাজার হাজার বিক্ষোভকারীর উদ্দেশ্যে তানতাওয়ি বলেন, নির্বাচন নির্ধারিত সময়ানুযায়ীই হবে। নির্বাচনী বুথগুলোতে নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী। “আমরা নির্বাচনে কাউকে বাধা-বিঘœ কিংবা হস্তক্ষেপ ঘটাতে দেবো না,” বলেন তিনি। দেশে সঙ্কট নিরসনে না হলে পরিণতি মারাত্মক হবে বলেও তানতাওয়ি সতর্ক করে দেন। প্রধানমন্ত্রী পদে তার মনোনয়নকে সমর্থন দেওয়ার জন্য তানতাওয়ি শীর্ষ প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদ এল বারাদি এবং আমর মুসাকে আহ্বান জানান। বিশ্লেষকরা বলছেন, ভোট হওয়া প্রায় নিশ্চিত। তবে ভোটের পদ্ধতি জটিল। প্রচারাভিযানের সময়ও কম। ফলে কত মানুষ ভোট দেবে তা এখনো নিশ্চিত করে বোঝা যাচ্ছে না। ওদিকে, বিক্ষোভকারীদের আশঙ্কা, তানতাওয়ির নেতৃত্বাধীন সর্বোচ্চ সেনা পরিষদ এ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা অঁকড়ে থাকারই চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৬ঘ.