লন্ডন, ২৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সামাজিক ওয়েব সাইট, ই-মেইল বা সেলফোনে এসএমএস পাঠিয়ে ভালবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা আজকাল হরহামেশাই ঘটছে। কিন্তু বিচ্ছেদের ক্ষেত্রেও এসবের ব্যবহার দিন দিন বাড়ছে।
এমন কথাই জানিয়েছে যুক্তরাজ্যের বাজার গবেষণা প্রতিষ্ঠান ল্যাব৪২। আঠারোর্ধ্ব ৫৫০ জনের কাছ থেকে এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে সামাজিক সাইটগুলোর ভূমিকা কী এ প্রশ্নের জবাবের ভিত্তিতে এ তথ্য বেরিয়ে এসেছে। ‘দ্য হিন্দুস্তান টাইমস’ পত্রিকা এ গবেষণার ফল প্রকাশ করেছে।
জরিপে দেখা গেছে, প্রতি তিন জনে একজন সামাজিক যোগাযোগ সাইট, ই-মেইল বা এসএমএসের মাধ্যমে সম্পর্কচ্ছেদ ঘটিয়েছে।
অন্যদিকে, ৪০ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, ভবিষ্যতে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে তারাও এমনটি করতে পারেন।
গবেষণায় আরো একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে। বিচ্ছেদের পর বালিশ জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদার পরিচিত দৃশ্যপটও পাল্টে যাচ্ছে।
এর বদলে প্রায় অর্ধেক উত্তরদাতা জানিয়েছেন, বিচ্ছেদের পর তারা ছুটে গেছেন তাদের ফ্যাসবুক স্ট্যাটাস পরিবর্তন করতে।
তবে সম্পর্ক গড়ার ক্ষেত্রেও ফেসবুকের ভূমিকা প্রশ্নাতীত। গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ছয় জনই কারো সঙ্গে পরিচিত হওয়ার পর তাদের ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠানোর জন্য মরিয়া হয়ে উঠে।
বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম/বিসিএস/এলািকউ/১৯২৫ঘ.
bdnews24