নাইরোবি, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়া সীমান্তে কেনিয়া সেনাবাহিনীর একটি ট্রাকে বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার এক সেনা নিহত হয়েছে।
সীমান্ত এলাকায় সোমালিয়ার আল শাবাব জঙ্গি দমনে সেনা অভিযান শুরুর পর কেনিয়ার সেনাবাহিনীর ওপর এটিই সর্বসা¤প্রতিক বোমা হামলা।
সীমান্তবর্তী মান্দেরা এলাকায় এ হামলা হয় বলে জানিয়েছে কেনিয়ার সেনাবাহিনী।
কেনিয়ার সেনাবাহিনীর কর্ণেল সাইরাস ওগুনা জানান, হাতে তৈরি একটি বিস্ফোরক ভর্তি বস্তু ব্যবহার করে ট্রাকটিতে বিস্ফোরণ ঘটানো হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা এবং কি ধরনের ক্ষতি হয়েছে তা সেনাবাহিনী খতিয়ে দেখছে জানিয়ে তিনি বলেন, বিস্ফোরণের সময় ট্রাকটিতে সেনাসদস্যরা ছিলো।
এতে ১১ জন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে স’ানীয় এক গণমাধ্যম।
স¤প্রতি কেনিয়ায় আগত ইউরোপীয় কয়েকজন পর্যটককে সোমালিয়া সীমান্ত থেকে আল শাবাব জঙ্গিরা অপহরণ করলে তাদের দমনে অভিযান শুরু করে কেনিয়ার সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১৮ঘ.
bdnews24