ওয়াশিংটন, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা মঙ্গলবার ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে বিতর্ক করেছে।
এ বিতর্কে অভিবাসন, সামাজিক নিরাপত্তা ও অন্যান্য ইস্যুতে মুক্ত দৃষ্টিকোণ প্রকাশ করে জনপ্রিয়তায় এগিয়ে থাকা মিট রমনিকে পেছনে ফেলার চেষ্টা নেন নিট গিংরিচ।
সিএনএনের সৌজন্যে পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞদের সামনে বিতর্কে অংশ নেন প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী আট রিপাবলিকান প্রার্থী।
এ সময় তারা প্রতিরক্ষা ব্যয় কমানোসহ আন্তর্জাতিক, অভ্যন্তরীন বিষয় ছাড়াও ইরান ও সীমান্ত নিরাপত্তা নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
স¤প্রতি এক জনমত জরিপে আকস্মিকভাবে সাবেক স্পিকার নিট গিংরিচ সামনে চলে আসায় এ বিতর্কে তার দিকেই দৃষ্টি ছিল বেশি।
তবে মনোনয় দৌড়ে প্রথম প্রতিযোগিতা শুরু হবে ২০১২ সালের ৩ জানুয়ারি আইওয়ায়।
বিতর্কে আরো অংশ নিয়েছেন রিক পেরি, মিশেল ব্যাকম্যান, রিক সান্তোরাম, রন পলসহ অন্য মনোনয়ন প্রার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০০৮ঘ.
bdnews24