কম্বোডিয়া, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ সমর্থিত আদালতের সমালোচনা করেছেন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো দুই ক্যাম্বোডীয় খেমাররুজ নেতা।
তাদেরকে বিচারের কোনো এষতিয়ার আদালতের নেই বলে সমালোচনা করেন তারা।
মঙ্গলবার আদালতে খেমাররুজ শাসকদের রাষ্ট্রপ্রধান খিউ সাম্ফান জানান, বিচার কাজ সম্পূর্ণ ‘পক্ষপাতমূলক’ এবং সংবাদপেত্রর ওপর নির্ভরশীল।
আরেক খেমার নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আইয়েং সারি আবারও জানান, তিনি রাজার ক্ষমা পেয়েছেন। তাই তার বিচার করার দরকার নেই।
খেমাররুজ নেতাদের বিরুদ্ধে ক্যাম্বোডিয়ায় ১৯৭৫-১৯৭৯ সালে গণহত্যার অভিযোগ আছে। ওই হত্যাযজ্ঞে ২২ লাখ মানুষ নিহত হয়।
সোমবার থেকে খেমারুজ আমলের তিন নেতার দীর্ঘ প্রতিক্ষীত বিচার শুরু হয়েছে।
অপর খেমারুজ হচ্ছেন নুয়ন চিয়া। নুয়ন ‘ব্রাদার নাম্বার টু’ নামে পরিচিত। তিনি পল পটের ডান হাত হিসেবে কাজ করতেন।
অভিযুক্ত তিন আসামীর বয়সই ৮০ ওপরে। আনীত অভিযোগ অস্বীকার করে তারা বলেছেন, মৃত্যুর শিকার যারা হয়েছে তারা সবাই দেশদ্রোহী।
খিউ সাম্ফান তার বিরুদ্দে উত্থাপিত অভিযোগকে ‘রূপকথার গল্প’ বলে আখ্যা দিয়ে বিচার প্রক্রিয়া ও আইনজীবীদের কটাক্ষ করেন।
১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ক্যাম্বোডিয়ার ক্ষমতায় ছিলো খেমারুজ। এ সময় অন্তত ২২ লক্ষ কম্বোডিয় নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষ গণহত্যার শিকার হয়।
ভিয়েতনামী বাহিনী ১৯৭৯ সালে ক্যাম্বোডিয়ায় অভিযান চালিয়ে ক্ষমতা থেকে খেমাররুজদের উচ্ছেদ করে।
গণহত্যার বিচারে ট্রাইবুনাল স্থাপনে ’৯০ এর দশকের মাঝামাঝি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় ক্যাম্বোডিয়ার তৎকালীন সরকার। দীর্ঘদিন আলাপ-আলোচনার পর ২০০৬ সালে একটি যৌথ ট্রাইবুনাল গঠন করা হয়।
তবে ব্যাপক এ গণহত্যার অপরাধে এখন পর্যন্ত মাত্র একজন অভিযুক্ত শীর্ষ খেমারুজ নেতা যিনি কমরেড ডাচ নামে পরিচিত ছিলেন, সেই কায়িং গুয়েক এভরই কেবল বিচার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১২ঘ.
bdnews24