২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রেনে আগুন, নিহত ৭

ভারতে হাওরা- দেরাদুন এক্সপ্রেস ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লেগে দুই শিশুসহ অন্ততপক্ষে সাতজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 05:36 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে হাওরা- দেরাদুন এক্সপ্রেস ট্রেনের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লেগে দুই শিশুসহ অন্ততপক্ষে সাতজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে ঝাড়খন্ড রাজ্যের গিরিডি জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়। গিরিডির ডেপুটি পুলিশ কমিশনার ডি পারওয়া লাকরা বলেন, “হাওরা-দেরাদুন এক্সপ্রেসের দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন ধরে গেলে দুই শিশুসহ সাতজন মারা যায়। ইতোমধ্যে চারজনের লাশ সনাক্ত করা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।” স্থানীয় সময় ভোর ২ টা ৩০ মিনিটের দিকে নিমিয়াঘাট ও পরশনাথ স্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। শীতাতপ নিয়ন্ত্রিত বগি বি-১ এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়া পর তা থেকে আগুন ধরে যায় এবং পার্শ্ববর্তী বি-২ বগিতে সেটি ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনায় ওই লাইনের ট্রেন যোগাযোগ সাময়িক বিঘিœত হয়। অনেক ট্রেনকে অন্য লাইন দিয়ে পার করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩০ ঘ.