২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে উঠছে রবীন্দ্রনাথের বিরল নোটবুক

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত একটি নোটবুক আগামী মাসে নিলামে তোলা হচ্ছে। লাল মোড়কের হাতে লেখা এ নোটবই ১৩ ডিসেম্বরে নিউ ইয়র্কে নিলাম হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 02:06 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত একটি নোটবুক আগামী মাসে নিলামে তোলা হচ্ছে। লাল মোড়কের হাতে লেখা এ নোটবই ১৩ ডিসেম্বরে নিউ ইয়র্কে নিলাম হবে। আড়াই লাখ মার্কিন ডলারে নোটবইটি বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯২৮ সালের ওই নোটবইতে ১২ টি বাংলা গানের জন্য ১২ কবিতা ও ছন্দ লিখেছেন নোবেল জয়ী এ সাহিত্যিক। নিলামকারী প্রতিষ্ঠান সথবি'র হস্তলিপি বিষয়ক বিশেষজ্ঞ মার্শা মালিনোস্কি বলেন, "নোটবইটি ১৯৫০ এর দশক থেকে আমানত বাক্সে নিরাপদে রাখা আছে। খুব ভালভাবেই এটি সংরক্ষণ করা হয়েছে।" রবীন্দ্রনাথ ভ্রমণের সময় ডাইরীটি সঙ্গে নিতেন বলে জানান মালিনোস্কি। তিনি আরো বলেন, নিলাম হাউজে তার কর্মজীবনের ২৫ বছরের মধ্যে এই প্রথম বিশ্ববিখ্যাত কবি রবিঠাকুরের কোনোকিছু নিলামে উঠছে। ১৫২ পাতার এ নোটবুক পারিবারিক এক বন্ধুকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। এর ৩৪ টি পাতায় লেখা রয়েছে। ১৯১৩ সালে বাংলা সাহিত্যে এবং এশিয়ায় প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য এ পুরস্কার পান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪৮ঘ.