২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন: ওবামা

মিয়ানমার রাজনৈতিক সংস্কার আলোচনা শুরু করলেও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে আরো উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ক্যানবেরা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñমিয়ানমার রাজনৈতিক সংস্কার আলোচনা শুরু করলেও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে আরো উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মিয়ানমার রাজবন্দিদের মুক্তি দেওয়া শুরুর করার পর দেশটি সম্পর্কে প্রথম এমন মন্তব্য করলেন ওবামা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সফরকালে পার্লামেন্টের ভাষণে তিনি এ মন্তব্য করেন। ওদিকে, বুধবার মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন বেসামরিক সরকার আরো রাজবন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চলতি বছর ১২ অক্টোবর প্রথম দফায় ২৩০ জন রাজবন্দিকে মুক্তি দেয় মিয়ানমার। নতুন সরকারের এ পদক্ষেপে দেশটি রাজনৈতিক সংস্কারের দিকে এগিয়ে চলছে বলেই ইঙ্গিত পাওয়া যায়। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভাষণে ওবামা বলেন, "কিছু রাজবন্দিকে মুক্তি দেয়া হয়েছে। সরকার আলোচনা শুরু করেছে। তবে এখনও মানবাধিকার লঙ্ঘন চলছে।" তিনি আরো বলেন, "যুক্তরাষ্ট্রর সঙ্গে সুসম্পর্ক গড়তে বার্মা (মিয়ানমার) কে যে পদক্ষেপ নিতে হবে তা আমরা স্পষ্ট করেই বলবো।" অস্ট্রেলিয়ায় সফর শেষে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় দক্ষিণ পূর্ব এশিয়া সহযোগিতা (আসিয়ান) সম্মেলনে যোগ দেবেন ওবামা। মিয়ানমারের প্রেসিডেন্ট থান শয়ে সম্মেলনে যোগ দিতে বালি গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫০ঘ.