২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে দেখতে ঐশ্বরিয়ার মতোই

ঐশ্বরিয়া রাইয়ের সদ্যোজাত কন্যা দেখতে তার মতোই হয়েছে। মা-মেয়েকে দেখে এসে বচ্চন পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন এমনটাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐশ্বরিয়া রাইয়ের সদ্যোজাত কন্যা দেখতে তার মতোই হয়েছে। মা-মেয়েকে দেখে এসে বচ্চন পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন এমনটাই। মেয়ে দেখতে কার মতো হয়েছে তা জানাটা কঠিনই। মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালের ছয় তলার পুরোটাই শুধু বচ্চন পরিবারের বউয়ের জন্য বরাদ্দ। চিকিৎসক, সেবিকা থেকে শুরু করে সবাইকে সেখানে যেতে হয় মোবাইল ফোন জমা রেখে। চুপিসারে ছবি তোলার উপায়ও নেই। অভিষেক-ঐশ্বরিয়ার ফুটফুটে কন্যার বর্ণনা কেবল বচ্চন পরিবারের ঘনিষ্ঠজনদের কাছ থেকেই জানা গেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। বৃহস্পতিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, মা- মেয়েকে দেখে এসে তারা কসম কেটে বলেছেন, ঐশ্বরিয়ার কন্যা দেখতে হয়েছে তার মায়ের মতোই। সৌভাগ্যবানদের বর্ণনামতে, ঐশ্বরিয়ার চোখ আর গায়ের রঙ পেয়েছে তার মেয়ে। খুদে আঙ্গুলগুলোও একেবারে মায়ের মতো। বুধবার সকালে মা হন সাবেক এই মিস ওয়ার্ল্ড। এ খবরটি জানান নবজাতকের দাদা অমিতাভ বচ্চন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭৪০ ঘ.