রোম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ ইতালিতে সবচেয়ে বড় রাজনৈতিক দল বার্লুসকোনির পিডিএল এর সমর্থনে খুব শিগগিরিই নতুন সরকার গঠনের আশা জেগে উঠেছে।
প্রধানমন্ত্রী মারিও মোন্তি ইতোমধ্যেই সবচেয়ে বড় দুই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন। আর তাতেই কিছুটা ইতিবাচক পরিস্থিতির আভাস মিলেছে।
প্রধান বিরোধী দল মধ্য বামপন্থি ডেমোক্র্যাট পার্টি (পিডি) নেতা পিয়ার লুইজি বারসানির সঙ্গে বৈঠকের পর সিলভিও বার্লুসকোনির মধ্য ডানপন্থি পিপল অফ ফ্রিডম পার্টি (পিডিএল)'র সঙ্গে বৈঠক করেন মোন্তি।
বৈঠকের পর পিডিএল-এ বার্লুকোনির সেক্রেটারি আঙ্গেলিনো আলফানো সাংবাদিকদের বলেন, মোন্তি সরকার গঠন করতে পারবেন বলেই মনে করছেন তারা।
মোন্তির সরকার গঠনের চেষ্টায় পিডিএল এর সমর্থন গুরুত্বপূর্ণ। কারণ, এ দলের অনেকেই এখন পর্যন্ত মোন্তির সরকার গঠনের বিরোধিতা করছে।
ব্যয়সঙ্কোচনের অপ্রিয় কর্মসূচির বিষয়টি মাথায় নিয়েই সরকার গঠন করতে হচ্ছে মোন্তিকে। আর তাই তার সরকারের পক্ষে পার্লামেন্টের শক্তিশারী সমর্থন থাকা বাঞ্ছনীয়।
সরকার গঠনে দেরী হলে অর্থবাজারে নতুন করে নেতিবাচক পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা আছে।
বড় দুই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের আগে মোন্তি সোমবার প্রথম কার্য দিবসে ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা করে কাটিয়েছেন।
প্রথম দিনের আলোচনা 'গঠনমূলক' হয়েছে জানিয়ে নতুন এ প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা ইতালি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারছেন।
২০১৩ সালের নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে ইতালিকে অর্থনৈতিক সংকট থেকে উত্তীর্ণ করার আশাও প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার রাত বা বুধবারের মধ্যে নতুন সরকার গঠন হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
ইতালির পার্লামেন্টের নিু কক্ষের স্পিকার জিয়ানফ্রাঙ্কো ফিনি জানান, নতুন সরকারের পক্ষে সমর্থন চেয়ে শুক্রবার পার্লামেন্টে আস্থা ভোট আহ্বান করতে পারেন মোন্তি।
তবে বিদায়ী প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির দল পিডিএল এবং মধ্য বামপন্থি ডেমোক্র্যাটিক পার্টি নতুন এ সরকারকে সমর্থন দেওয়ার বিনিময়ে কিছু ছাড় প্রত্যাশা করছে।
ইতালির পার্লামেন্টে শনিবার জরুরি ব্যয় সঙ্কোচন বিল পাশ হওয়ার পর প্রধনামন্ত্রী বার্লুসকোনি পদত্যাগ করলে রোববার মোন্তিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১১৪ঘ.
bdnews24