২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে শনিবার বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

তেহরান, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে শনিবার বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ইরানের রেভল্যুশনারি গার্ডের বিবৃতি দিয়ে আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, তেহরান থেকে পশ্চিমে কারাজ শহরের কাছে বিদগানেহ সামরিক ঘাঁটির অস্ত্রগারে বিস্ফোরণ হয়েছে। ৪৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এ সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানায় ফার্স। পার্লামেন্ট ওয়েবসাইটে স্থানীয় এমপি হুসেইন হারুসির উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ঘাঁটিতে গালাবারুদের গুদামের বিশাল একটি অংশ বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪০ঘ.