২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ কমালো বানরের ওজন

মুটিয়ে যাওয়া বানরদের ওজন কমানোর ক্ষেত্রে নতুন একটি ওষুধ ইতিবাচক প্রভাব ফেলেছে। এ ওষুধ মানুষের ক্ষেত্রেও কাজ করতে পারবে বলে বুধবার ইঙ্গিত দিয়েছেন মার্কিন গবেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

শিকাগো, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুটিয়ে যাওয়া বানরদের ওজন কমানোর ক্ষেত্রে নতুন একটি ওষুধ ইতিবাচক প্রভাব ফেলেছে। এ ওষুধ মানুষের ক্ষেত্রেও কাজ করতে পারবে বলে বুধবার ইঙ্গিত দিয়েছেন মার্কিন গবেষকরা। অ্যাডিপোটাইড নামের এ ওষুধটির কাজের ধরন ওজন কমানোর অন্যান্য ওষুধ থেকে আলাদা। অন্যান্য ওষুধ যেখানে ক্ষুধা নিয়ন্ত্রণের চেষ্টা করে সেখানে নতুন ওষুধটি চর্বি শোষণ করে বা পরিপাক বাড়িয়ে দেয়। স¤প্রতি ১৫টি বানরের ওপর পরিচালিত এ গবেষণার ফলাফল সায়েন্স ট্রান্সলেশন মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। এর আগের গবেষণায় মুটিয়ে যাওয়া ইঁদুরদের ওপর বিভিন্ন ওষুধ প্রয়োগে ৩০ শতাংশের কম ওজন কমতে দেখা যায়। সা¤প্রতিক এ গবেষণার যেসব বানরের ওপর পরীক্ষা চালানো হয়েছে তারা অতিরিক্ত খাদ্যগ্রহণ ও কম শারীরিক পরিশ্রম- এ দু'টি কারণে মুটিয়ে গেছে। গবেষণায় ১০টি বানরকে ওজন কমানোর ওষুধ দেওয়া হয়। এরপর দেখা যায়, এ ১০টি বানরের শরীর থেকে গড়ে ৩৮.৭ শতাংশ চর্বি কমে গেছে। আর ওষুধ সেবনকারী বানরদের পেটের চর্বিও ২৭ শতাংশ কমেছে। গবেষক ও ইউনিভার্সিটি অব টেক্সাস এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের রেনেটা পাসকুয়ালিনি বলেন, "এ ধরনের অগ্রগতির ফলে অস্ত্রোপচার ছাড়াই মানবদেহে সাদা চর্বির পরিমাণ কমানো সম্ভব হবে।" নতুন এ ওষুধটি রক্তনালীর ওপর জমে থাকা আমিষ ধরে রাখে। এ আমিষ চর্বি সেলের খাবার হিসেবে বিবেচিত হয়। তবে ওষুধটির অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে গবেষণায়। ওষুধ প্রয়োগে বানরদের ইউরিনের পরিমাণ বেড়েছে ও কিছুটা পানিশূন্যতাও দেখা দিয়েছে যাকে কিডনির সমস্যার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। তবে এসব পার্শ্বপ্রতিক্রিয়া কমানো যায় এবং বিষয়টি ওষুধের মাত্রার ওপর নির্ভরশীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩০ ঘ.