২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা রসের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ডেনিস রস পদত্যাগ করেছেন। এ নিয়ে ছয় মাসের মধ্যে ওবামা প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদ ত্যাগকারীর সংখ্যা হবে দুই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ডেনিস রস পদত্যাগ করেছেন। এ নিয়ে ছয় মাসের মধ্যে ওবামা প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদ ত্যাগকারীর সংখ্যা হবে দুই। এরআগে ১৩ মে আরব-ইসরায়েল শান্তি বিষয়ক মধ্যপ্রাচ্যের বিশেষ দূত সিনেটর জর্জ মিশেল পদত্যাগ করেন। পদত্যাগ বিষয়ে ডেনিস রস জানান, তিনি হোয়াইট হাউজে কাজ করার ব্যাপারে দুই বছরের জন্য প্রতিশ্র"তিবদ্ধ ছিলেন। কিন্তু চলতি বছরে আরব দেশগুলোতে গণজাগরণ শুরুর পরিপ্রেক্ষিতে তার মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়। কিন্তু প্রতিশ্র"তি অনুযায়ী দুই বছরের বেশি মেয়াদে তিনি এ দায়িত্ব পালন অব্যাহত রাখবেন না বলে তার স্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি বছরের শেষ হওয়ার মধ্যদিয়ে রসও জাতীয় নিরাপত্তা কাউন্সিল ছেড়ে যাবেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কার্নেই বলেন, "ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসরায়েলের সাথে নিরাপত্তা সম্পর্ক আরো গভীর করার ব্যাপারে রস অনেক সহায়তা করেছেন।" সা¤প্রতিক মাসগুলোতে রস ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জাতিসংঘে পূর্ণসদস্যপদের জন্য আবেদন করা থেকে বিরত রেখে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরু ব্যাপারে চেষ্টা চালান। কিন্তু আমেরিকার এই প্রচেষ্টা ভেস্তে যায়। ফিলিস্তিন জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাওয়ার আবেদন জানায়। আর এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনা বন্ধ রয়েছে। সহসাই তা পুনরায় শুরুর সম্ভাবনাও দেখা যাচ্ছে না। ইরান সম্পর্কিত মার্কিননীতির ক্ষেত্রেও রসের জোড়ালো ভূমিকা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৭ ঘ.