২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থা ভোটে টিকে গেলেন পাপান্দ্রু

ঋণের দায়ে ডুবতে থাকা গ্রিস ইউরোপীয় ইউনিয়নের প্রণোদনা পাচ্ছে কি না- তা নিশ্চিত না হলেও এ যাত্রা প্রধানমন্ত্রী পদে টিকে গেছেন জর্জ পাপান্দ্রু। শনিবার গ্রিসের পার্লামেন্টে আস্থা ভোটে কোনোক্রমে উৎরে গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

এথেন্স, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঋণের দায়ে ডুবতে থাকা গ্রিস ইউরোপীয় ইউনিয়নের প্রণোদনা পাচ্ছে কি না- তা নিশ্চিত না হলেও এ যাত্রা প্রধানমন্ত্রী পদে টিকে গেছেন জর্জ পাপান্দ্রু। শনিবার গ্রিসের পার্লামেন্টে আস্থা ভোটে কোনোক্রমে উৎরে গেছেন তিনি। এই আস্থা ভোটের আগে তিনি ইংগিত দিয়েছেন, পার্লামেন্টে ক্ষমতা ভাগাভাগি বা জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার জন্য সরে দাঁড়াতে তার আপত্তি নেই। তবে আগাম নির্বাচনের দাবি তিনি নাকচ করে দিয়েছেন। গত বছর গ্রিসের সরকারি বন্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে গিয়ে দেউলিয়া হওয়ার উপক্রম হয় দেশটির সরকারের। ওই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে মোটা অংকের ঋণ নিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হলেও বিপুল পরিমাণ সরকারি ঋণ আর বেকারত্বের কারণে ইউরোপের এই দেশটিতে রাজনৈতিক অসন্তোষ দিন দিন বাড়তে থাকে। ফলে এক বছরের মাথায় ইউরোপীয় ইউনিয়নের কাছে দ্বিতীয় দফা হাত পাততে হয় গ্রিস সরকারকে। ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোজোনের নেতারা গ্রিসকে দ্বিতীয় দফায় ১৩০ বিলিয়ন ইউরো ঋণ দিতে রাজি হলেও কঠোর ব্যয়সঙ্কোচনের শর্ত দেয়। প্রথমদফা ঋণ নেওয়ার সময় পেনশনসহ বিভিন্ন সরকারি সুবিধা কমিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে থাকা গ্রিকরা আরেক দফা ব্যয়সঙ্কোচন কীভাবে নেবে- তা নিয়ে শঙ্কিত পাপা›দ্রু বিষয়টি গণভোটে দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু এ নিয়ে নিজের দলেই বিরোধিতার মুখ পড়েন তিনি। বিষয়টি শেষ পর্যন্ত আস্থা ভোটে গড়ায়। শনিবার গ্রিক পার্লমেন্টে যখন এই আস্থা ভোট চলছিল, তখন বাইরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল কয়েক হাজার মানুষ। শেষ পর্যন্ত ক্ষমতা ভাগাভগির প্রতিশ্র"তি দিয়ে আস্থা ভোটে জয়ী হন দুই বছর আগে গ্রিসের প্রধাননমন্ত্রীর দায়িত্ব নেওয়া পাপা›দ্রু। ৩০০ আসনের পার্লামেন্টে তার পক্ষে ভোট পড়ে ১৫৩টি। আর বিপক্ষে যায় ১৪৫ ভোট। এই ভোটের আগে দীর্ঘ বক্তৃতায় গ্রিক প্রধানমন্ত্রী বলেন, "আমি আমার পদ নিয়ে মোটেও কেয়ার করি না। আমি যাদি এ দায়িত্বে নাও থাকি, তাতেও কিছু যায় আসে না। এখন নতুন করে উদ্যোগ নেওয়ার সময় এসেছে.... আমি রাজনীতিকে কখনো পেশা হিসেবে নিতে চাইনি।" প্রধানমন্ত্রী বলেন, ঐক্যমতের সরকার হলে সেই সরকারকে গ্রিসের স্বার্থে, ইউরোজোনের স্বার্থেই দ্বিতীয় দফা ঋণ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে হবে। আর তাতে ব্যর্থ হলে একপ্রকার 'কপর্দকশূন্য' হয়ে পড়বে গ্রিক সরকার। ফলে বিশ্লেষকরা মনে করছেন, পাপা›দ্রুর পদ নিয়ে সঙ্কট আপাতত কাটলেও গ্রিসের অর্থনৈতিক সঙ্কট কাটাতে আরো অনেক কাঠখড় পোড়াতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০৩২ ঘ.