২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের চাপে বারলুসকোনি

পদত্যাগের আহ্বানের মধ্যে সাবেক ছয় পার্লামেন্ট সদস্য নতুন সরকার গঠনের ডাক দেওয়ায় চাপের মুখে পড়ে গেছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

রোম, ০৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পদত্যাগের আহ্বানের মধ্যে সাবেক ছয় পার্লামেন্ট সদস্য নতুন সরকার গঠনের ডাক দেওয়ায় চাপের মুখে পড়ে গেছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। বৃহস্পতিবার সাবেক ছয় পার্লামেন্ট সদস্য এক চিঠির মাধ্যমে নতুন সরকার গঠনের আহ্বান জানান। ইতালি প্রধানমন্ত্রীর এক সহকারী জানিয়েছেন, মঙ্গলবার অনুষ্ঠেয় পার্লামেন্টারি ভোটে বিদ্রোহীরা বারলুসকোনির বিরোধিতা করতে পারে। পার্লামেন্টের এ ভোট কোনো আস্থাভোট না হলেও সরকারের জন্য এ ভোটে জয়ী হওয়া প্রয়োজন। আর না হলে সরকারের আর কোনো আইনপাশের ক্ষমতা থাকবে না। সমর্থকদের মধ্য থেকে পদত্যাগের চাপের মুখে পড়েছেন তিনি। তবে এ অবস্থা থেকে উত্তীর্ণ হওয়ার একমাত্র পথ হচ্ছে আগামী বছর আগাম নির্বাচন। ওদিকে সরকারি একটি সূত্র জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে আস্থাভোট গ্রহন করা হবে বলে ইউরোপীয় নেতাদের জানিয়েছেন বারলুসকোনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমডি/সিআর/১৬১৬ ঘ.