২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ধক্যরোধের গবেষণায় অগ্রগতি

মুখের ভাঁজ, পেশিক্ষয় রোধ অর্থাৎ বার্ধক্যরোধে সাফল্য অর্জন করেছেন মার্কিন বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুখের ভাঁজ, পেশিক্ষয় রোধ অর্থাৎ বার্ধক্যরোধে সাফল্য অর্জন করেছেন মার্কিন বিজ্ঞানীরা। স¤প্রতি ইঁদুরের ওপর পরিচালিত এক গবেষণায় এ সফলতা অর্জন করেন তারা। নেচার পত্রিকায় এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বলে বিবিসি জানায়। বিজ্ঞানীরা মনে করছেন, তাদের এ গবেষণার ফলাফল সত্যিকার অর্থেই বার্ধক্য রোধে প্রভাব ফেলতে পারে। গবেষণায় 'সেনসেন্ট সেল'র ওপর আলোকপাত করা হয়। এরা নতুন কোষ বিভাজন বন্ধ করে এবং টিউমারের অগ্রগতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কোষ নষ্ট হয়ে গেলেও সময়ের সাথে সাথে আবারো তা তৈরি হয়। গবেষকদের হিসেব অনুযায়ী, বয়স্ক ব্যক্তিদের শরীরে প্রায় ১০ শতাংশ সেনসেন্ট সেল থাকে। গবেষণায় যুক্তরাষ্ট্রের মেইকো ক্লিনিকের গবেষকরা ইঁদুরের দেহে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সব সেনসেন্ট সেল নষ্টের একটি উপায় বের করেন। গবেষকরা বার্ধক্যের তিনটি লক্ষণের ওপর জোর দেন। সেগুলো হচ্ছে, চোখে ক্যাটার‌্যাক্টসের গঠন , পেশির ক্ষয় ও ত্বকের নিচে জমে থাকা চর্বির ক্ষয়। তারা বলেন, ইঁদুরগুলোকে ওষুধ দেওয়ার পর এ তিনটি লক্ষণের সূত্রপাত অস্বাভাবিকভাবে বিলম্বিত হয়েছে। গবেষকদের মধ্যে অন্যতম ড. জেমস কিরকল্যান্ড বলেন, "এরকম আগে কখনও দেখিনি।" মেডিকেল রিসার্চ কাউন্সিলের ক্লিনিক্যাল সায়েন্সেস সেন্টারের ড. জেসাস গিল বলেন, গবেষণার ফলাফল সতর্কতার সঙ্গে গ্রহণ করা উচিত। কারণ এটা একদম প্রাথমিক অবস্থায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৬০৭ ঘ.