২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বউ পেটোয়া পুতিন'

নানা কারণেই সংবাদ হয়ে ওঠেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। কিন্তু এবারের খবরটি ভিন্ন রকম। তার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ তুলেছে জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কারণেই সংবাদ হয়ে ওঠেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। কিন্তু এবারের খবরটি ভিন্ন রকম। তার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ তুলেছে জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি। বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে জানানো হয়, পুতিন নিজে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি'র গোয়েন্দা হিসেবে তৎকালীন পূর্ব জার্মানির ড্রেসডেনে কর্মরত থাকার সময় স্ত্রী লুদমিলাকে পেটাতেন। এছাড়া বিয়েবহির্ভূত অনেক সম্পর্কেও জড়িয়েছিলেন তিনি। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ড্রেসডেনে গোয়েন্দা হিসেবে কর্মরত ছিলেন পুতিন। তৎকালীন পশ্চিম জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি'র কিছু গোপন নথি স¤প্রতি গণমাধ্যমে প্রকাশ করা হয়। এতে পুতিনের বৈবাহিক জীবনের অতীত তথ্যসমূহ বেরিয়ে আসে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় দোভাষী হিসেবে কাজ করা এক জার্মান গোয়েন্দাকে লুদমিলা নিজেই বৈবাহিক জীবনের এসব কথা জানান বলে দাবি করা হয়েছে এসব নথিতে। বিএনডি বিষয়ক বিশেষজ্ঞ এরিক স্মিড্ট এসব গোপন নথিপত্র উদ্ধার করেন। জার্মান পত্রিকা বিল্ড বলছে, এসব তথ্য উদ্ধারের ফলে পুতিনের বিরুদ্ধে ১৯৯০ সালে নিজের কালো 'ভোলগা লিমুজিনে' চেপে এক অবৈধ সন্তান ফেলে পালিয়ে আসার অভিযোগের গল্পে আরো কিছু রং ছড়ালো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪২ ঘ.