ঢাকা, ০৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবর লিগ-সিরিয়া চুক্তির একদিন পর সিরিয়ার হোমস শহরে ট্যাংক থেকে ছোড়া মেশিনগানের গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে।
আসাদবিরোধী কর্মীরা গুলি হওয়ার কথা জানিয়েছেন। এতে শহরটিতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।
আরব লিগের আহ্বানে সাড়া দিয়ে দামেস্ক কর্তৃপক্ষ সহিংসতা বন্ধে রাজি হওয়ার পর এ ঘটনা ঘটল।
আরব লিগ বুধবার জানায়, সিরিয়া তাদের পরিকল্পনা মেনে নিতে রাজি হয়েছে।
পরিকল্পনার আওতায় সিরিয়ার শহরগুলো থেকে সেনা প্রত্যাহার এবং সব ধরনের হত্যাকান্ড বন্ধ করাসহ বিদ্রোহীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ, সব রাজবন্দির মুক্তি এবং দুই সপ্তাহের মধ্যে বিরোধী দলগুলোর সঙ্গে দু'সপ্তাহের মধ্যে আলোচনা শুরু করতে রাজি হয় সিরিয়া।
এছাড়া, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেদেশে সাংবাদিক, মানবাধিকার গোষ্ঠী ও আরব লীগের পর্যবেক্ষকদের কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করতেও সিরিয়া সরকার রাজি হয়েছে।
কিন্তু তারপরও যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, হোমসের বাবা অমর এলাকায় বৃহস্পতিবার ভারী গোলাবর্ষণ হয়েছে।
ভিডিও ফুটেজেও হোমস শহরে ট্যাংক থেকে গোলাবর্ষণ হতে দেখা গেছে। এতে গোলাবর্ষণের দৃশ্য দেখানোর পাশাপাশি চিত্রগ্রাহককে একদিন আগেই সিরিয়ার সঙ্গে আরব লিগের চুক্তি হওয়ার কথা বলতে শোনা গেছে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনাবসানের দাবিতে গত মার্চ থেকে চলমান আন্দোলনে সরকারের দমনপীড়নে অন্তত ৩ হাজার মানুষের মৃত্যুর পর আরব লিগ কমিটি স¤প্রতি এ অবস্থা অবসানে সিরিয়ার সঙ্গে চুক্তি করে।
সিরিয়া এ চুক্তি করলেও দেশটির বিরোধী দলগুলো এর সমালোচনা করে বলেছে, সরকার এর মধ্য দিয়ে কালক্ষেপণের ফন্দি এঁটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫০ঘ.
bdnews24