২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের হেরাতে জঙ্গিদের আত্মঘাতী হামলা

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চালিয়েছে জঙ্গিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চালিয়েছে জঙ্গিরা। কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়। ওই নির্মাণ প্রতিষ্ঠানের চত্বরে বিস্ফোরণের মধ্যদিয়ে হামলার সূচনা হয়। নির্মাণ প্রতিষ্ঠানটি শহরের বিমানবন্দরের নিকটবর্তী বলে জানা গেছে। বিভিন্নসূত্র নিশ্চিত করেছে, নিরাপত্তা বাহিনী এখনো ওই নির্মাণ প্রতিষ্ঠানের চত্বরে জঙ্গিদের সাথে লড়াই চালাচ্ছে। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ন্যাটো সব বিদেশি সেনা প্রত্যাহার করবে বলে কথা রয়েছে। চলতি বছরের জুলাইয়ে হেরাতের নিরাপত্তার দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করেছে ন্যাটো। জানা গেছে, এক আত্মঘাতী ওই নির্মাণ প্রতিষ্ঠানের চত্বরে ঢুকে নিজেকে উড়িয়ে দেয়। এখনো পর্যন্ত অন্ততপক্ষে দুইজন বন্দুকধারী ওই প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান করছে। প্রতিষ্ঠানটি বিদেশি বাহিনীকে বিভিন্ন ধরনের অবকাঠামোগত সহায়তা দিয়ে থাকে। এখনো পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া সম্ভব হয় নি। এরআগে বুধবার ইস্তাম্বুলে একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই হুঁশিয়ারি জানিয়েছিলেন, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দৃঢ় আঞ্চলিক সহযোগিতা ছাড়া তার দেশে (আফগানিস্তান) শান্তি প্রতিষ্ঠিত হবে না। আফগানিস্তানের নিরাপত্তা ও উন্নয়নের ব্যাপারে আলোচনার জন্য ২৭ টি দেশ ওই সম্মেলনে অংশ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৩ ঘ.