২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভায় যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠক

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমাতে সোমবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে দুই দিনের সরাসরি আলোচনা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

জেনেভা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমাতে সোমবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে দুই দিনের সরাসরি আলোচনা শুরু হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু নিয়ে দুই বছর ধরে ছয় জাতির আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার এ ইস্যুতে বৈঠক হচ্ছে। এর আগে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে এক দফা আলোচনা হয়েছিল। আলোচানায় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে অচল হয়ে পড়া আলোচনা পুনরায় শুরু করা এবং বিভক্ত কোরীয় উপদ্বীপে উদ্বেগ কমিয়ে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের দূত স্টিফেন বোসওর্থ এবং উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কায়ে-গন আলোচনায় অংশ নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৬ঘ.