২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিষ্টিপ্রিয় মানুষ মিষ্টি স্বভাবের?

মিষ্টিপ্রিয় মানুষের স্বভাবও হয় মিষ্টি, বন্ধুবৎসল? হ্যাঁ, মিষ্টি খাবার পছন্দ করার সঙ্গে আচরণগত দিকের এমন সম্পর্ক থাকতে পারে। নতুন গবেষণায় তেমনই আভাস পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিষ্টিপ্রিয় মানুষের স্বভাবও হয় মিষ্টি, বন্ধুবৎসল? হ্যাঁ, মিষ্টি খাবার পছন্দ করার সঙ্গে আচরণগত দিকের এমন সম্পর্ক থাকতে পারে। নতুন গবেষণায় তেমনই আভাস পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। মিষ্টিপ্রিয় মানুষগুলো হয় অন্তর্মুখী স্বভাবের এবং পরোপোকারী। স্বাদ এমন এক ধরনের অনুভূতি যা দিয়ে মানুষের ব্যক্তিত্বের বর্ণনা দেওয়া যায়। পরপোকারী, বন্ধুবৎসল মানুষগুলোকে আমরা মিষ্টি স্বাদের সঙ্গে তুলনা করে 'মিষ্টি' বলেই বিবেচনা করি। কারণ, এমন গুণ মানুষের ব্যক্তিত্ব বা আচরণে সচরাচর দেখা যায় না। আর এ বিষয়টিকে মাথায় রেখেই গবেষকরা খুঁজে দেখার চেষ্টা করেছেন, মিষ্টি খেতে পছন্দ করার সঙ্গে আমাদের চিন্তাভাবনা বা আচরণের কোনো সম্পর্ক আছে কিনা। গবেষণা পরিচালনা করেছেন পেনিসেলভানিয়ার গেটিসবার্গ কলেজ, শিকাগোর সেন্ট জেভিয়ার বিশ্ববিদ্যালয় এবং নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ৫০০রও বেশি মানুষের ওপর আচরণগত ৫ টি গবেষণার একটিতে দেখা গেছে, যারা এক টুকরা চকলেট খেয়েছে তাদের মধ্যে অন্যদের তুলনায় সেচ্ছাসেবা এবং অপরের প্রয়োজনে এগিয়ে যাওয়ার মনোভাব বেশি। তিনি আরো বলেছেন, "যারা মিষ্টি খাবার পছন্দ করে তারা অনেক বেশি নমনীয় স্বভাবের হয়।" তবে তিক্ত বা ঝাল স্বাদের সঙ্গে মানুষের আরচণগত সম্পর্ক কেমন তা নিয়ে মন্তব্য করতে পারেননি গবেষকরা। 'জার্নাল অব পারসোনালিটি সোস্যাল সাইকোলজি' নামক সাময়িকীতে গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১৯ঘ.