ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুলাহ সালেহকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার পরদিন সেখানে নিরাপত্তা বাহিনী ও বিরোধীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী সানার উত্তরের সৌফান ও আল-নাহদায় রকেট চালিত গ্রেনেড, মর্টার ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দুপক্ষ লড়াই চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।
বিদ্রোহী জেনারেল আলী মোহসেন আল-আহমার ও সালেহর অনুগত সেনাদের মধ্যে এ সংঘর্ষ চলছে।
শুক্রবার নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সর্ব সম্মতিক্রমে ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযানের 'কঠোর নিন্দা' এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (গালফ কোঅপারেশন কাউন্সিল-জিসিসি) শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সালেহর প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে।
ইয়েমেন সরকার শনিবার বলেছে, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে কাজ করতে তারা প্রস্তুত রয়েছে।
অবশ্য প্রেসিডেন্ট সালেহ তিনবার জিসিসির প্রস্তাব অনুসারে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা থেকে সরে আসেন।
নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবে সালেহকে 'দেরি না করে' প্রতিশ্র"তি অনুযায়ী জিসিসি পরিকল্পনায় স্বাক্ষরের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরির আহ্বান জানানো হয়।
জিসিসির পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে উভয়পক্ষের মধ্যে মতৈক্য সৃষ্টিতে জিসিসি, ইউরোপ ও আন্তর্জাতিক স¤প্রদায়ের অন্যান্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয় ওই প্রস্তাবে।
গত ফেব্র"য়ারিতে ইয়েমেনে সালেহর ৩৩ বছরের শাসন অবসানের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন অভিযানে এ পর্যন্ত কয়েক শ' মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/০০০৮ ঘ.
bdnews24