২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুত্ব হালকা গড়নের দেহ গঠনে সহায়ক

হালকা খাবার খেয়ে সময় নষ্ট করার চেয়ে বন্ধুত্বে ঘেরা ব্যস্ত সামাজিক জীবন হালকা গড়নের দেহ গঠনে অধিক সহায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 09:47 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হালকা খাবার খেয়ে সময় নষ্ট করার চেয়ে বন্ধুত্বে ঘেরা ব্যস্ত সামাজিক জীবন হালকা গড়নের দেহ গঠনে অধিক সহায়ক। যুক্তরাষ্ট্রের ওহিয়ো স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের বরাত দিয়ে দ্য হিন্দুস্তান টাইমস একথা জানিয়েছে। গবেষকরা জানিয়েছেন, শরীরে তাপ উৎপাদনের জন্য ক্যালরি পোড়াতে 'বাদামী চর্বি' ভূমিকা রাখে। অন্যদিকে সাদা চর্বি ক্যালরি সংরক্ষণ করে আমাদের মোটা করে তোলে। সামজিক আচরণ এবং বন্ধুদের সাথে সময় কাটালে শরীরে বাদামি চর্বির পরিমাণ বাড়তে থাকে। গবেষকরা বলেছেন, সামাজিক কার্যকলাপ সাদা চর্বিকে বাদামি চর্বিতে পরিণত করে যা আমাদের শরীরের হালকা গড়ন পেতে ভূমিকা রাখে। পরীক্ষামূলকভাবে ইঁদুরের ওপর এ গবেষণা পরিচালনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, সামাজিক পরিবেশ চার সপ্তাহের মধ্যে তলপেটের চর্বি অর্ধেক কমিয়ে ফেলতে সক্ষম। গবেষণাটি পরিচালনা করেছেন, ম্যাথু ডিউরিং। 'সেল মেটাবলিজম' নামক সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫০০ ঘ.