ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ায় আল শাবাব জঙ্গিদের খোঁজে বিমান সহায়তা নিয়ে আফমাদো শহরের দিকে এগুচ্ছে কেনিয়ার সেনারা। এ অভিযানে আল-কায়েদার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সীমান্ত এলাকা থেকে ইতোমধ্যেই দুই ব্রিটিশকে গ্রেপ্তার করেছে তারা।
স¤প্রতি সীমান্ত এলাকায় কয়েকজন পশ্চিমা নাগরিক অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে আল শাবাব জঙ্গিদের হন্যে হয়ে খুঁজছে কেনিয়া ও সোমালিয়া বাহিনী। কেনিয়া সরকারের লক্ষ্য সীমান্ত থেকে জঙ্গিদের হটিয়ে দেওয়া।
কেনিয়ার সামরিক মুখপাত্র মেজর এমানুয়েল চিরচির এএফপি কে বলেছেন, কেনিয়া বাহিনী মঙ্গলবারই আফমাদোয় পৌঁছে যাবে।
এরই মধ্যে কেনিয়ার পুলিশ জানিয়েছে, সোমালিয়ার রাসকামবোনি বনের কাছে সীমান্ত শহর কিউঙ্গায় দুই ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে। এদের এজন সোমালিয়া এবং অপরজন পাকিস্তানি বংশোদ্ভূত।
পুলিশের উপ মুখপাত্র চার্লস ওইনো বলেছেন, "আল শাবাবের কাজের সমন্বয় করার সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা শাবাবের জঙ্গিদের কাছে তথ্যও পাচার করছে বলে ধারণা করা হচ্ছে।"
সোমালিয়া সীমান্তে অপহরণের ঘটনায় সতর্কাবস্থায় রয়েছে কেনিয়া। কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার কেনিয়ায় সেনা পাঠানোর কথা জানায়। সোমালিয়া সরকারের অনুরোধেই তারা সেখানে অভিযানে গেছে বলে জানিয়েছে কেনিয়া।
ওদিকে, আল শাবাব জঙ্গিরা সোমালিয়া থেকে সেনা সরিয়ে নেওয়া না হলে কেনিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছে।
কেনিয়ায় স¤প্রতি কয়েকজন পশ্চিমা নাগরিককে অপহরণ করেছে সন্দেহভাজন সোমালি জঙ্গিরা। তাদেরকে অপহরণ করে সোমালিয়ায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কেনিয়ার দাদাব শরণার্থী শিবির থেকে গত বৃহস্পতিবার অপহৃত হয় দুই স্প্যানিশ ত্রাণকর্মী। এর আগে গত মাসে কেনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে অপহৃত হয় এতজন ব্রিটিশ এবং একজন ফরাসি নারী। আল শাবাব জঙ্গিরা এ অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
সোমালি কর্নেল জানওয়াসি মাহদি এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, সেনারা আফমাদো শহরের আল শাবাব ঘাঁটির দিকে এগুচ্ছে। মাহদি বলেন, আফমাদোর পর তারা কুলবিও এবং বাদহাদে এলাকার দিকে এগুবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৯ ঘ.
bdnews24