২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চালক হিসেবে নারীরা বেশি নিরাপদ'

নারীরা গাড়িচালক হিসেব ভালো হয় না বলে জনশ্র"তি রয়েছে। কিন্তু দিল্লি ট্রাফিক পুলিশের একটি প্রতিবেদন সেই জনশ্র"তিকে ভুল প্রমাণ করে জানাচ্ছে, নারীরা শুধু ভালো চালকই নয়, যত বেশি সংখ্যক নারী স্টিয়ারিং হুইল ধরছে ততই দুর্ঘটনার হার কমে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীরা গাড়িচালক হিসেব ভালো হয় না বলে জনশ্র"তি রয়েছে। কিন্তু দিল্লি ট্রাফিক পুলিশের একটি প্রতিবেদন সেই জনশ্র"তিকে ভুল প্রমাণ করে জানাচ্ছে, নারীরা শুধু ভালো চালকই নয়, যত বেশি সংখ্যক নারী স্টিয়ারিং হুইল ধরছে ততই দুর্ঘটনার হার কমে আসছে। সোমবার দিল্লি পুলিশের এক জরিপ অনুযায়ী এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া। এক প্রতিবেদনে দিল্লি ট্রাফিক পুলিশ জানায়, গত কয়েক বছরে নারী গাড়ি চালকের সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু দিল্লিতে সংঘটিত মারাত্মক ও প্রাণঘাতী দুর্ঘটনাগুলোর মধ্যে ২ শতাংশেরও কম দুর্ঘটনা নারীরা ঘটিয়ে থাকেন। চলতি বছর ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায়, দিল্লি শহরে যে দুর্ঘটনাগুলোতে লোকক্ষয় হয়েছে তার মাত্র ১২টি ঘটনায় গাড়ি চালক ছিলেন নারী আর ৭২৪টি ঘটনায় চালক ছিলেন পুরুষ। এছাড়া লোকক্ষয় হয় নি কিন্তু আহত হয়েছে এমন ৫৩টি দুর্ঘটনায় চালক ছিলেন নারী, বিপরীতে ২ হাজার ৫২৪টি দুর্ঘটনা ঘটিয়েছে পুরুষ চালকেরা। হতাহতের কোনো ঘটনা ঘটে নি এমন দুর্ঘটনার ক্ষেত্রেও নারী ও পুরুষের অনুপাত ১ : ৭১। দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সত্যেন্দ্র গার্গি বলেন, "পুরুষ চালকদের সংখ্যার তুলনায় নারী চালকদের সংখ্যা খুবই কম। তবুও, আনুপাতিকভাবে পুরুষদের তুলনায় নারী চালকরা খুব কম দুর্ঘটনা ঘটান, আর পুরুষদের তুলনায় তাদের বেপরোয়া গাড়িচালনার ঘটনাও অনেক কম।" "ট্রাফিক পুলিশের পর্যবেক্ষণে নারী গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বেশি, তাই চালক হিসেবে তারা অনেক বেশি নিরাপদ", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৪১১ ঘ.