২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কের মুখে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের বিষয়টি 'গুলিয়ে ফেলার' বিতর্কের মধ্যে পদত্যাগ করলেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

লন্ডন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের বিষয়টি 'গুলিয়ে ফেলার' বিতর্কের মধ্যে পদত্যাগ করলেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স। শুক্রবার তিনি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী ক্যামেরন বলেছেন, ফক্সকে এভাবে চলে যেতে হলো বলে তিনি দুঃখিত। মন্ত্রী থাকাকালে চমৎকারভাবে দায়িত্ব পালনের জন্য ফক্সকে ধন্যবাদ জানান তিনি। অ্যাডাম ভেরিটি নামে এক ব্যবসায়ীর সঙ্গে ফক্সের ঘনিষ্ঠতা নিয়ে গত এক সপ্তাহে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয় ব্রিটিশ গণমাধ্যমে। এতে বলা হয়, ভেরিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিজেকে প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবেও পরিচয় দিয়েছেন। এমনকি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ১৮ বার একসঙ্গে বিদেশ ভ্রমণও করেছেন ফক্স ও ভেরিটি। তারা একসময় একই ফ্ল্যাটে থাকতেন বলেও খবর প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকাগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/২২৩৫ ঘ.