২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই অস্ত্রোপচার হবে সৌদি বাদশার

কিছুদিনের মধ্যেই সৌদি বাদশা আবদুল্লাহর শরীরে অস্ত্রোপচার হবে। গত বছর পিঠের ব্যাথার কারণে তার দেহে একবার অস্ত্রোপচার হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

জেদ্দা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিছুদিনের মধ্যেই সৌদি বাদশা আবদুল্লাহর শরীরে অস্ত্রোপচার হবে। গত বছর পিঠের ব্যাথার কারণে তার দেহে একবার অস্ত্রোপচার হয়। সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ মঙ্গলবার এ খবর জানিয়েছে। বিশ্বের সর্বাধিক তেল রপ্তানীকারী দেশ সৌদি আরবের বাদশা আবদুল্লাহর বর্তমান বয়স ৮৮ বলে ধারণা করা হয়। তার শারীরিক অবস্থার ব্যাপারে বিশ্বব্যাপী কৌতূহল রয়েছে। তার গুরুতর কিছু হলে সৌদির শাসনক্ষমতায় পরিবর্তন অবশ্যম্ভাম্বী।। "বাদশা আবদুল্লাহর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সূচি অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে তার শরীরে একটি অস্ত্রোপচার করতে হবে। এ অস্ত্রোপচার রিয়াদেই হবে," রাজপরিবার প্রদত্ত এক বিবৃতি উদ্ধৃত করে জানায় এসপিএ। কি ধরনের অস্ত্রোপচার করা হবে বা বাদশার শারীরিক সমস্যা কি সে সম্বন্ধে কোন কিছু প্রকাশ করা হয় নি। ২০১০ সালে মেরুদন্ডের কাশেরুকার সমস্যায় আক্রান্ত হয়ে আবদুল্লাহ নিউ ইয়র্কে চিকিৎসা নেন। সে সময় তার মেরুদন্ডে অস্ত্রোপচার করা হয়। তখন তিন মাস তিনি দেশের বাইরে ছিলেন। তার অবর্তমানে যুবরাজ সুলতান সৌদি আরবের ভারপ্রাপ্ত বাদশার দায়িত্ব পালন করেন। আবদুল্লাহ থেকে বয়সে কিছুটা ছোট যুবরাজ সুলতানও গত কয়েক বছর ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। এই গ্রীষ্মেও চিকিৎসাজনিত কারণে তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। শারীরিক সমস্যার কারণে আবদুল্লাহ ও সুলতান বাদশাহী দায়িত্ব পালনে অক্ষম হলে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী যুবরাজ নায়িফ তাদের স্থলাভিষিক্ত হবেন। ২০০৯ সালে নায়িফকে উপ প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন বাদশা আবদুল্লাহ। এটি ভবিষ্যৎ বাদশার দায়িত্ব গ্রহণে তাকে ক্ষমতাশালী হতে সাহায্য করে। যুবরাজ নায়িফের বর্তমান বয়স ৭০ বছর। তিনি আবদুল্লাহর তুলনায় অনেক রক্ষণশীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৭ ঘ.