২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক স্ট্যাটাস 'লাইক' না করায় স্ত্রীকে মারধর

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক ব্যক্তির বিরুদ্ধে ফেইসবুক স্ট্যাটাস 'লাইক' না করায় কথিত স্ত্রীকে মারধর ও জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক ব্যক্তির বিরুদ্ধে ফেইসবুক স্ট্যাটাস 'লাইক' না করায় কথিত স্ত্রীকে মারধর ও জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এনডিটিভি জানায়, ডোলোরেস অ্যাপোলিনার নামে কথিত ওই স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩৬ বছর বয়সী বেনিতো অ্যাপোলিনারকে সোমবার টেক্সাসের পেকোস থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেনিতো তার ফেইসবুকের পৃষ্ঠায় একটি মন্তব্য (স্ট্যাটাস) দিয়েছিলেন। কিন্তু ডোলোরেস অ্যাপোলিনার তাতে 'লাইক' দেন নি। এ কারণে বেনিতো কথিত স্ত্রী ডোলোরেসকে জানান, অন্যদের মতো ডোলোরেস এই স্ট্যাটাস পছন্দ (লাইক) না করায় সে খুব কষ্ট পেয়েছে। পুলিশ জানায়, ওখান থেকেই দু'জনের মধ্যে মারামারির সূত্রপাত হয়। ওই ঘটনাটি ঘটেছে ডোলোরেসের বাড়িতে। তবে বেনিতো জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১২ ঘ.