২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মিস' করবো তাকে, বললেন গেটস

নিজেদের বন্ধুই ভাবতেন স্টিভ জবস ও বিল গেটস। তবে বন্ধুত্বের আড়ালে চলতো প্রতিদ্বন্দ্বিতাও। তাই স্টিভ জবসের অভাব অনুভব করছেন গেটস। বিষয়টি যেন এমন- খেলোয়াড় চলে গেছে, খেলবো কার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

সিয়াটল, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজেদের বন্ধুই ভাবতেন স্টিভ জবস ও বিল গেটস। তবে বন্ধুত্বের আড়ালে চলতো প্রতিদ্বন্দ্বিতাও। তাই স্টিভ জবসের অভাব অনুভব করছেন গেটস। বিষয়টি যেন এমন- খেলোয়াড় চলে গেছে, খেলবো কার সঙ্গে। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে বুধবার মারা গেলেন অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস। তার চেয়ে মাত্র এক বছরের ছোট গেটস। গত শতকের '৭০ দশকের শুরু থেকে কাজ শুরুর পর কম্পিউটর জগতের চূড়োমনি হয়ে ওঠেন জবস ও গেটস। একজন অ্যাপলে, অন্যজন মাইক্রোসফটে। জবসের সঙ্গে মোলাকাত প্রায় ৩০ বছর আগে, জানালেন গেটস। মৃত্যুর খবর শুনে তার প্রতিক্রিয়া ছিলো- "আমি ভীষণ মর্মাহত। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার ও মেলিন্ডার (গেটসের স্ত্রী) সমবেদনা রইলো। সহানূভূতি প্রকাশ করছি সেই সব মানুষের প্রতিও, জবসের কাজ যাদের স্পর্শ করেছিলো।" কারো প্রশংসা করতে গেলে জবস বলতেন, 'মহাউন্মাদ'। বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে একই বাক্যই উচ্চারণ করলেন গেটস। বললেন, "আমি ভাগ্যবান, তার সঙ্গে কাজ করতে পেরেছিলাম। তাকে আমি ভীষণ মিস করবো।" স্টিভের মৃত্যুর ক্ষতি শুধু এই প্রজন্মই নয়, পরবর্তী কয়েক প্রজন্ম অনুভব করবে বলে মনে করেন বিল গেটস। স্টিভ জবস মারা গেছেন ক্যান্সারে। রোগ ধরা পড়ার পর গত মাসে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছেড়ে দিয়েছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪০ ঘ.